Ajker Patrika

নব্য জেএমবির তিন জনের বিচার শুরু

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৬: ২২
নব্য জেএমবির তিন জনের বিচার শুরু

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন নব্য জেএমবির তিন সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক আবদুল হালিম এ আদেশ দেন। আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ১০ মে দিন ঠিক করেছেন।

আসামিরা হলেন রহমত উল্লাহ, জহির উদ্দিন ও আবদুল কাইয়ুম।

ট্রাইব্যুনালের পিপি মনোরঞ্জন ধর আজকের পত্রিকাকে বলেন, তিন জঙ্গির অভিযোগ গঠন উপলক্ষে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০২০ সালের ৫ জুলাই রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া বাজারের পাশের একটি স্কুলের মাঠ থেকে আসামিদের গ্রেপ্তার করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। আসামিরা সেখানে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত