কালিহাতীতে ভোট না দেওয়ায় অনুদানের কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে এক পরাজিত সদস্য প্রার্থীর বিরুদ্ধে। সহদেবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৩ নম্বর সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী রমেছা খানমের বিরুদ্ধে এ অভিযোগ করেন আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকু।
আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকু বলেন, রমেছা সদস্য থাকাকালে দুই বছর আগে শীতকালীন সময়ে পরিষদের অনুদানের একটি করে কম্বল দেন। আমরা বর্তমান বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। আর এ কারণেই রমেছা খানম আমাদের কাছ থেকে অনুদানের দেওয়া সেই কম্বল ফেরত নিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এবার রমেছা কলম প্রতীকে ১ হাজার ৩৮৭ ভোট পান। ১ হাজার ৭১৪ ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন। হেলিকপ্টার প্রতীকে ৩ হাজার ১০১ ভোট পেয়ে বিজয়ী হন জোসনা বেগম। অপরদিকে বক প্রতীকে ১ হাজার ৩৬৬ ভোট পেয়ে তৃতীয় হন সৈয়দা পপি আক্তার।
কম্বল ফেরত নেওয়া সম্পর্কে মকবুল হোসেন বলেন, ‘দুই বছর আগে আমাদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। পরে আমার পাশের বাড়ির জোসনা বেগম এ বছর নির্বাচন করলে আমরা তাঁর পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো নিয়ে গেছেন।’
রমেছা খানম এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দুই বছর আগের কম্বলগুলো কী ব্যবহার করার মতো আছে? এগুলো ফেরত নেওয়ার প্রশ্নই আসে না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫