Ajker Patrika

মায়ের কোল থেকে ছিটকে সড়কে মৃত্যু

মোহনপুর প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৬: ১১
মায়ের কোল থেকে ছিটকে সড়কে মৃত্যু

রাজশাহীর মোহনপুরে গতকাল সোমবার মায়ের কোল থেকে ছিটকে পড়ে পাঁচ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শিশুটির নাম জান্নাতুন মাওয়া। সে উপজেলার বিষহারা গ্রামের সাকিম দেওয়ানের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মেলান্দি গ্রাম থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন সাকিম দেওয়ান। গোছাহাট এলাকায় একটি আলুবাহী নসিমনকে সাইড দিতে গিয়ে গর্তে পড়ে মোটরসাইকেলটি। এ সময় ঝাঁকুনিতে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশু জান্নাতুন মাওয়া নসিমনের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত