Ajker Patrika

ছাগলনাইয়ায় বিজয় দিবসের প্রস্তুতি সভা

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ৩৬
ছাগলনাইয়ায় বিজয় দিবসের প্রস্তুতি সভা

ছাগলনাইয়ায় বিজয় দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা হয়।

এতে রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক লেখায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

এতে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি এম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস-চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, ওসি মো. শহিদুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি নিজাম উদ্দিন মজুমদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত