
কক্সবাজারের কুতুবদিয়ায় ছাত্রলীগের উদ্যোগে ‘সারা দেশে বিএনপি-জামায়াতের নাশকতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলটি উপজেলা গেট থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেটে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কাদের তুষার, উপজেলা ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক মোহাম্মদ ফোরকান, কুতুবদিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা কাইছার হামিদ প্রমুখ।
এ সময় ছাত্রলীগ নেতা মিল্টন কুমার শীল, ফাহিম, চয়ন শীল, মো. সোহেল, মো. করিম, আবু হানিফ, মো. ছাবিত, মো. ইয়াছিন, বাপ্পি, মারুফ, জিহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্যে ছাত্রলীগ নেতা তুষার বলেন, ‘বিএনপি–জামাত সারা দেশে যে নাশকতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে, বাংলাদেশ ছাত্রলীগ তা মোকাবিলা করার জন্য মাঠে রয়েছে। কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইনের নির্দেশে কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগ সব সময় প্রস্তুত থাকবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫