নব্বইয়ের দশকের আলোচিত শারমিন রিমা হত্যাকাণ্ডের ঘটনা অনেকেরই মনে থাকতে পারে। বিয়ের মাত্র তিন মাসের মাথায় স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছিলেন রিমা। স্বামী মুনির হোসেন ছিলেন বিত্তশালী পরিবারের সন্তান। কিন্তু রিমার সেখানে সুখ জোটেনি। কারণ মুনিরের পরকীয়া। হোসনে আরা খুকু নামে একজনের সঙ্গে ছিল তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক।
হত্যাকাণ্ডে প্ররোচনার অভিযোগে মুনিরের সঙ্গে গ্রেপ্তার হন খুকুও। হত্যাকাণ্ডের চার বছর পর মুনিরের ফাঁসি কার্যকর হয়, ১৯৯৩ সালের ২৭ জুলাই। নব্বইয়ের দশকে শুরুতে এ ঘটনা নিয়ে অনেক কিছু ঘটে গেছে। পত্রপত্রিকায় বিস্তর লেখালেখি হয়েছে, তৈরি হয়েছে গান, পথে-ঘাটে-ট্রেনে-বাসে সেসব গান গেয়ে বই বিক্রি করেছেন ফেরিওয়ালারা।
এত বছর পর ঘটনাটি আবার উঠে এল নির্মাতা কৌশিক শংকর দাসের ক্যামেরায়। তাঁর নির্মিত ‘৯ এপ্রিল’ ওয়েব সিরিজে যে গল্প দেখানো হয়েছে, সেটির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে শারমিন রিমা হত্যাকাণ্ডের ঘটনাটি। ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে গতকাল থেকে দেখা যাচ্ছে ৬ পর্বের ওয়েব সিরিজ ‘৯ এপ্রিল’।
কৌশিক শংকর দাস জানালেন, গল্পের বিষয় হত্যাকাণ্ডের হলেও এটি কোনো মার্ডার মিস্ট্রি নয়। হত্যা, গ্রেপ্তার, বিচার, খুনি আর পুলিশের লুকোচুরি দেখানোর চেয়ে নির্মাতা বরং তুলে আনতে চেয়েছেন ঘটনাটির সঙ্গে জড়িত চরিত্রগুলোর মানসিক অবস্থা। এ সিরিজে চরিত্রগুলোর নাম বদলে গেছে। মুনির চৌধুরীর বদলে ‘মাহের’, খুকুর বদলে ‘কুহু’ আর রিমা নাম বদলে রাখা হয়েছে রিনি। এতে মাহের চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, কুহু চরিত্রে আছেন জাকিয়া বারী মম। হত্যার শিকার হওয়া রিনি চরিত্রে দেখা যাবে তমা মির্জাকে। আরও আছেন ত্রপা মজুমদার ও সাদিকা স্বর্ণা।
মম এর আগে ‘মহানগর’ সিরিজে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছিলেন। মম বলেন, ‘কুহু এমন একটা চরিত্র, যে একই সঙ্গে প্রেমিকা আবার নানা পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করে চলা একজন দৃঢ় মানসিকতার মানুষ। চরিত্রটি জটিল। তবে কাজ করে আরাম পেয়েছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫