Ajker Patrika

ভুট্টার আবাদ বেড়েছে

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৫০
ভুট্টার আবাদ বেড়েছে

কম খরচে ভালো ফলনের কারণে গোপালপুরের প্রান্তিক চাষিরা কয়েক বছর ধরে ভুট্টা চাষে মনোযোগী হয়েছেন। তাই অন্যান্য বছরের তুলনায় এ বছর উপজেলায় বেড়েছে ভুট্টার চাষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গোপালপুর উপজেলায় ২৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ করা হয়েছে। গত বছর ভুট্টার আবাদ হয়েছিল ২০০ হেক্টর জমিতে। অনুকূল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে, এ বছর এ উপজেলায় ২ হাজার ২৫০ মেট্রিক টন ভুট্টা উৎপাদিত হতে পারে।

ভুট্টা চাষে তেমন কীটনাশক ও সেচ দেওয়ার প্রয়োজন হয় না। বর্তমানে আটার বিকল্প ও গো-খাদ্য হিসেবে ভুট্টা ব্যাপক চাহিদা রয়েছে। বিঘাপ্রতি ৮-১০ হাজার টাকা খরচ করে চাষিরা ৩০ থেকে ৩৫ হাজার টাকার ভুট্টা বিক্রি করতে পারেন।

ডুবাইল গ্রামের ভুট্টা চাষকারী শফিকুল ইসলাম ও আব্দুছ ছালাম বলেন, ভুট্টা ঘরে তোলার পর জমিতে পাট ও ধানের আবাদ করা যায়।

হেমনগর ইউনিয়নের ভুট্টা চাষি ইসমাইল হোসেন বলেন, ধানের চেয়ে ভুট্টা মারাই করা অনেক সহজ কাজ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাসেল পারভেজ তমাল বলেন, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকেরা লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উপজেলা কৃষি বিভাগ চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা করছে। কৃষি সম্প্রসারণ কার্যালয়ের মাধ্যমে সাতটি গ্রামে ৭টি ভুট্টা মাড়াই মেশিন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত