দুর্গোৎসবে নতুন মাত্রা এনে দিলেন নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা। তিনি নিজ নির্বাচনী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের প্রথম দিন গত সোমবার রাতে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান।
মাশরাফির আকস্মিক আগমনে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে নতুন মাত্রা পায়। প্রিয় মানুষটির আসার খবরে হিন্দু-মুসলমান নির্বিশেষে সবাই তাঁকে এক নজর দেখতে ছুটে আসেন। মাশরাফীকে নিজেদের মধ্যে পেয়ে ছেলেবুড়ো সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েন। বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখার সময় মাশরাফী পূজার খুঁটিনাটি খোঁজ খবর নেন, কোনো সমস্যা আছে কি না তা জানতে চান।
প্রিয় নেতাকে কাছে পেয়ে অনেকে তাঁদের নানা সমস্যা তুলে ধরেন। মাশরাফী মনোযোগ দিয়ে সবার কথা শোনেন, আশ্বাসের সমাধানের দেন।
এ সময় মাশরাফী বিন মুর্তজা বলেন, নড়াইলে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা সবাই মিলেমিশে বসবাস করে যাবো।
এ ছাড়া সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫