চট্টগ্রামের বোয়ালখালীতে গত কয়েক দিনে বেশ কয়েকটি চুরির ঘটনায় উদ্বেগ বেড়েছে। গত শনিবার থেকে গত সোমবার পর্যন্ত ৫টি চুরির বিষয়ে থানায় অভিযোগ এসেছে। এর মধ্যে মসজিদের দানবাক্স ভেঙেও টাকা চুরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে উপজেলার শ্রীপুর বুড়া মসজিদের গ্রিল কেটে একটি দানবাক্স থেকে টাকা চুরি যায়। সিসিটিভি ক্যামেরায় এটি ধরা পড়ে। এ ব্যাপারে বোয়ালখালী থানায় মামলা করেছেন মসজিদের মোতোয়ালি নুরুন্নবী চৌধুরী।
এর পরদিন রোববার সন্ধ্যায় কানুনগোপাড়া পিওর ডেইরি ফার্মের গেট থেকে একটি মোটরসাইকেল নিয়ে চুরি যায়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী মো. শাহেদ। তিনি বলেন, ফার্মের গেট থেকে মোটরসাইকেল নিয়ে এক লোক কয়েক সেকেন্ডের মধ্যে পালিয়ে যান। বিষয়টি ফার্মের সিসিটিভিতে ধরা পড়ে।
একই রাতে শাকপুরা ইউনিয়নের নিধু দের পৌর সদরের ভাড়া ঘরে হানা দিয়ে কাপড়-চোপড়সহ মূল্যবান সামগ্রী নিয়ে যায় চোরের দল।
ওই রাতেই পৌর এলাকার দরপপাড়া এলাকার বাসিন্দা মো. আলমগীর চৌধুরী রানার ঘরে হানা দেয় চোরেরা। পেছনের দরজা কেটে কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় তারা। পরদিন সোমবার সকালে তিনি ঘটনাটি জানতে পেরে থানায় অভিযোগ দেন।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে চুরি যায় পোপাদিয়ার বাসিন্দা বালা চৌকিদারের সিএনজিচালিত অটোরিকশা। এ ঘটনায় দিশেহারা বালা চৌকিদার বলেন, অনেক কষ্ট করে গাড়িটি কিনেছিলেন। এর আয়েই সংসার চলে তাঁর।
এর ১৫ দিন আগে পৌর এলাকার দরপপাড়ার মাহবুব আলমের ভ্যান গাড়ি চুরি হয়।
দরপপাড়ার চায়ের দোকানদার বেলাল সওদাগর জানান, ঘর থেকে ছাগল চুরি গেছে। দোকানেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। একই এলাকার করিমের ঘর থেকেও ছাগল এবং ছাগলের ছানা চুরি যায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, চুরির ঘটনা রোধে পুলিশ কাজ করছে। গত সোমবার রাতে চুরিতে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫