Ajker Patrika

পেট্রল ছিটিয়ে পুড়িয়ে হত্যা, আসামি অধরা

শ্রীপুর প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ১১: ৫১
পেট্রল ছিটিয়ে পুড়িয়ে হত্যা, আসামি অধরা

গাজীপুরের শ্রীপুরে বহুল আলোচিত চাঞ্চল্যকর পেট্রল ঢেলে নৃশংসভাবে পুড়িয়ে মো. আরিফ হোসেন হত্যাকাণ্ডের মূল হুতা তেলিহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি মো. তোফাজ্জল সরকার এখনো ধরা ছোঁয়ার বাইরে। গত দুই মাসেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।

পলাতক তোফাজ্জল সরকার শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের ফালু সরকারের ছেলে। নিহত আরিফ হোসেন একই এলাকার উদয়খালি গ্রামের জজ মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই মোজাম্মেল হক বলেন, ‘আরিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি এলাকার প্রভাবশালী যুবদল নেতা তোফাজ্জল সরকার পলাতক রয়েছেন। গত দুই মাসেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। পলাতক তোফাজ্জল সরকার বিভিন্ন ভাবে মামলা ভিন্ন খাতে প্রভাবিত করার পায়তারা করছেন।’ ঘটনার মূল হোতা গ্রেপ্তার না হওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার।

গত জুলাইয়ের শেষের দিকে দিকে পলাতক তোফাজ্জল সরকার তেলিহাটি মোর এলাকার ভাই ভাই ট্রেডার্স নামক মোদি দোকানে এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে যায়নি। দাম নিয়ে দোকান মালিক মোজাম্মেল হকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পরেন তিনি। একপর্যায়ে উত্তেজিত তোফাজ্জল সরকারের নেতৃত্বে তাঁর দুই ভাই মোফাজ্জল সরকার, তাইজুদ্দিন সরকারসহ ১০-১২ জন অজ্ঞাত লোক নিয়ে ওই দোকানে হামলা চালায়। এ সময় দোকানের ভেতর লোকজন রেখেই পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন তারা। এতে দোকানের পণ্য পুরে যায়। দোকান মালিক মোজাম্মেল হক তার ভাই আরিফ হোসেন, সজিব ও রুবেল অগ্নিদগ্ধ হন। গুরুতর দগ্ধ আরিফ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ২৬ জুলাই মধ্যরাতে তিনি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত