বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নতুনবাজারের জনতা ব্যাংকের সামনে থেকে এ মিছিলটি বের করা হয়। এর আগে নবগঠিত পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে মিছিল এসে যোগ হয়। এ সময় বাদ্যযন্ত্র ও স্লোগানে পৌর শহরটি মুখরিত হয়ে উঠে।
বিকেল ৩টার দিকে পৌর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতার উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মিছিলের পরে সমাবেশে সভাপতিত্ব করেন আহ্বায়ক আব্দুল জলিল জালাল। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫