Ajker Patrika

তেল মজুতের দায়ে দোকানিকে জরিমানা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২২, ১৪: ০৫
তেল মজুতের দায়ে দোকানিকে জরিমানা

রাজশাহী মহানগরীতে অবৈধভাবে সয়াবিন তেল মজুত করার অভিযোগে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া গুদামে পাওয়া তেল বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

গত শনিবার দুপুরে নগরীর পাঠানপাড়া এলাকায় ‘উম্মেদ আলী অ্যান্ড সন্স’ নামের একটি কনফেকশনারির দোকানে এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, অভিযানে কনফেকশনারির দোকানটিতে কোনো তেল পাওয়া যায়নি। তবে তাঁদের গুদামে ৯৫ লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেছে। এরপর এসব তেল বোতলে লেখা আগের মূল্য অনুযায়ী বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আর সয়াবিন তেলের অবৈধ মজুতের কারণে দোকানি রমজান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত