এবার ঈদে নিজের কোনো সিনেমা মুক্তি না পেলেও প্রেক্ষাগৃহে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ গানে পারফর্ম করেছেন তিনি। এবারই প্রথম অন্যের সিনেমায় আইটেম গার্ল হিসেবে দেখা গেছে ফারিয়াকে।
অনেক চিন্তাভাবনা করেই গানটিতে পারফর্ম করেছেন বলে জানালেন ফারিয়া। এ বিষয়ে তিনি বলেন, ‘গানটি করার আগে আমার মধ্যে যে চিন্তা ঘুরছিল সেটা হলো, দিন শেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যায় তাহলে কিন্তু বাংলা সিনেমার লাভ। যাঁরা হলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন, তাঁদের হলে ফেরানোই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’
গানটিতে পারফর্ম করা খুব উপভোগ্য ছিল বলে জানান ফারিয়া। তবে এ গানে নাচতে প্রথমে রাজি ছিলেন না তিনি। অভিনেত্রী বলেন, ‘এ গানের প্রস্তাব যখন পাই তখন গানটি আমার পছন্দ হয়নি। এ কারণে তাঁদের প্রথমে না করে দিই। দুই সপ্তাহ পর তাঁরা আবারও আমার কাছে আসে। জানায়, এ গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে, সেখানে আমাকেই প্রয়োজন। তারপর তাঁদের কিছু শর্ত দিই। প্রথমত, গান পরিবর্তন করতে হবে, কে কোরিওগ্রাফি করবে, চার শ ড্যান্সার লাগবে।এ কারণে তাঁদের বাজেট বেড়ে গিয়েছিল। কিন্তু তাঁরা সবকিছু ব্যবস্থা করেছে। এ কারণেই এত ভালো আউটপুট হয়েছে।’
দর্শকদের সাড়ায় মুগ্ধ হলেও আইটেম গার্ল শব্দটিতে আপত্তি আছে নুসরাত ফারিয়ার। এতে শিল্পীরা লিঙ্গবৈষম্যের শিকার হন বলেই অভিমত তাঁর। ফারিয়া বলেন, ‘প্রত্যেক শিল্পীই একেকজন পারফর্মার। অথচ আইটেম গার্ল শব্দ দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হয়। আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে আইটেম গার্ল বলতে পারি না। এ ধরনের গানে কিন্তু ছেলেদেরও দেখা যায়। তাদের তো কেউ আইটেম বয় বলে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে কেন বলা হবে?’
কাজের বাইরে বিভিন্ন সময়ে ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়েও আলোচনা-সমালোচনায় থাকেন ফারিয়া। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অবতারে হাজির হন তিনি। গত বৃহস্পতিবার খোলামেলা পোশাকে কিছু ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন ফারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় বাজে মন্তব্য নিয়ে কখনোই বিচলিত হন না তিনি।
ফারিয়া বলেন, ‘আমি আমার ভক্তদের সামনে কখনোই নিজেকে ফেকভাবে উপস্থাপন করতে পছন্দ করি না। আমি যে রকম সেভাবেই তাদের সামনে নিজেকে উপস্থাপন করি। অনেক সময় নেটিজেনদের কাছ থেকে নেগেটিভ মন্তব্য পেলেও সেগুলো গুরুত্ব দিই না। আমি জানি আমার কাজগুলো আমার হয়ে কথা বলবে। যে যাই বলছে বা করছে, দিন শেষে বাড়িতে গিয়ে তারা কিন্তু আমার কাজ দেখে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫