কক্সবাজারের ইনানীতে সড়ক দুর্ঘটনার পর নৃত্যশিল্পী শিল্পা চাকমার হাত-পায়ে কোনো আঘাত ছিল না। শরীরে কোথাও বড় ধরনের আঁচড়ও পড়েনি। তিনি শুধু বুকে আঘাত পেয়েছিলেন, তা-ও দৃশ্যমান নয়। পরীক্ষায় ধরা পড়ে শিল্পার বুকের ভেতর রক্ত জমাট বেঁধেছে। গত রোববার রাতে অস্ত্রোপচার করে সেটি অপসারণও করা হয়। গতকাল সকালে হৃদস্পন্দন একেবারে থেমে যায় প্রতিভাবান নৃত্যশিল্পী শিল্পা চাকমার।
শিল্পা চাকমা রাঙামাটির কাউখালীর ঘাগড়া বালিকা ফুটবল দলের কোচ শান্তিমনি চাকমার মেয়ে। তিনি ঢাকার রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাছগমা ছড়ায়। গতকাল চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিল্পা।
শান্তিমনি চাকমা জানান, কক্সবাজারে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে তাঁর বন্ধু বান্ধবীসহ ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যান শিল্পা চাকমা। অনুষ্ঠান শেষে গত শুক্রবার একটি জিপ নিয়ে সমুদ্রসৈকত দেখতে ইনানীতে যান। সেখানে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বহনকারী জিপ। তখন জিপে ৮-১০ জন ছিলেন। গাড়িতে থাকা শিল্পার বন্ধু-বান্ধবী সবাই কমবেশি আহত হন। কিন্তু তাঁর শরীরে কোথাও বড় ধরনের আঁচড় পড়েনি। বুকে আঘাত পাওয়ায় চিকিৎসা চলছিল।
শিল্পার বাবা বলেন, (আজ) মঙ্গলবার শিল্পার মরদেহ ঘাগড়ায় দাহ করা হবে। শান্তিমনি চাকমা বর্তমানে জাতীয় মহিলা ফুটবল দলের আনুচিং, আনাই, ঋতুপর্ণা, মনিকা, রূপনাদের কোচ ছিলেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫