কোষ্ঠকাঠিন্যে ভোগেন না এমন লোক হয়তো খুঁজে পাওয়া মুশকিল। সাধারণত কারও যদি সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হয়, সেটাকে কোষ্ঠকাঠিন্য বলে ধরে নেওয়া হয়। অনেকেই বলে থাকেন, পায়খানা পরিষ্কার হয় না, চিকন নালে বাথরুম হয়। বাথরুম করতে গেলে দেখা যায়, খুব শক্ত গুটলি গুটলি হচ্ছে। এসব ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য দূর করার ঔষধ দিয়ে থাকেন চিকিৎসকেরা।
কোষ্ঠকাঠিন্য হলে কী করণীয়
প্রাথমিক অবস্থায় কারও যদি কোষ্ঠকাঠিন্য হয়, তিনি যদি প্রচুর পরিমাণে পানি, শাকসবজি খেয়ে থাকেন এবং নিয়মিত সকালে মলত্যাগের অভ্যাস করেন; তাহলে অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য পরিহার করা সম্ভব। অনেক ক্ষেত্রে পায়খানা নরম করার জন্য ল্যাকটোলোজ-জাতীয় ওষুধ দিয়ে থাকেন চিকিৎসকেরা।
এতেও যদি কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখা না যায়, তাহলে ‘ইসবগুলের ভুসি’ দিনে তিন চামচ করে দুইবার খেতে পারেন। এর সঙ্গে পূর্ণবয়স্করা প্রতিদিন ১০ থেকে ১২ গ্লাস পানি পান এবং নিয়মিত হাঁটাহাঁটি করবেন।
প্রতিদিন নিয়মিত ঘুম ও পরিপূর্ণ বিশ্রাম নিলে কোষ্ঠকাঠিন্য থেকে পরিত্রাণ পেতে পারেন।
কোষ্ঠকাঠিন্য ভালো না হলে
এত কিছুর পরও যদি কোষ্ঠকাঠিন্য ভালো না হয়, অনেক সময় শক্ত পায়খানা এসে আটকে থাকে, সে ক্ষেত্রে মলদ্বারে গ্লিসারিন-জাতীয় ওষুধ দিতে বলা হয়। তাতেও যদি কাজ না হয়, সে ক্ষেত্রে বলা হয় এনেমা দিতে।
কিন্তু এই কোষ্ঠকাঠিন্যকে শুধু ‘কোষ্ঠকাঠিন্য’ ভেবে বসে থাকবেন না। চিকিৎসকের কাছে যান।
যেসব সতর্কতা মেনে চলতে হবে
লেখক: জেনারেল ও কোলোরেকটাল সার্জন, সহযোগী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫