
বন্দরে উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর গাড়ি ভাঙচুরের ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। গতকাল শনিবার গাড়িচালক আলী হোসেন বাদী হয়ে এ অভিযোগে পরাজিত প্রার্থী কাজিম উদ্দিন প্রধানকে হুকুমের আসামি করা হয়েছে। এতে ৫ জনের নাম উল্লেখসহ আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, ১১ নভেম্বর রাত ৯টায় উপজেলা গেটে প্রবেশ করার সময় কাজিম উদ্দিনের নির্দেশে ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুর গাড়িতে হামলা চালায় তাঁর অনুসারীরা। এ সময় তাঁরা রড, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর করে। হামলা থেকে বাঁচতে এ সময় চালক আলী ও ভাইস চেয়ারম্যান দৌড়ে উপজেলা ভবনে আশ্রয় নিলে তাঁদের ধাওয়া করা হয়। এরপর অভিযুক্তরা সানুর গাড়িটিকে এলোপাতাড়ি পিটিয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি করে।
সানাউল্লাহ সানু জানান, ‘আমি ইউপি নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা জানানোর জন্য গত বৃহস্পতিবার রাতে ফুল নিয়ে বন্দর উপজেলা পরিষদের উদ্দেশে রওনা হই। ৯টার সময় উপজেলা গেটের সামনে পৌঁছামাত্র পরাজিত চেয়ারম্যান প্রার্থী কাজিম উদ্দিন প্রধানের নির্দেশে কিছু উচ্ছৃঙ্খল ছেলে আমার গাড়িতে হামলা চালায়। তাঁরা আমার গাড়িটির ব্যাপক ক্ষতি করেন।’
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক মোদাচ্ছের বলেন, এই ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫