
লোকসংগীতের অন্যতম ধারা জারি ও মরমি গানের প্রবাদপুরুষ জারিসম্রাট মোসলেম উদ্দীনের ১১৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী ‘মোসলেম মেলা’র উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে গত রোববার বিকেলে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। জারিসম্রাটের জন্মভূমি নড়াইলের সদর উপজেলার তারাপুর গ্রামে এ মেলা বসে। নড়াইল জেলা প্রশাসন ও মোসলেম স্মৃতি পরিষদ এর আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে কবি মোসলেম উদ্দিনের জীবন ও কর্মের ওপর আলোচনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, মোসলেম স্মৃতি পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, জারিসম্রাট মোসলেম উদ্দীনের পুত্র জারিশিল্পী অধ্যক্ষ রওশন আলী প্রমুখ।
তিন দিনব্যাপী মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে–হা-ডু-ডু ও দাড়িয়াবান্দা প্রতিযোগিতা, মধু পূর্ণিমা উদ্বোধন, তবারক ও শিরনি বিতরণ, দোয়া অনুষ্ঠান, ভক্তিমূলক মোসলেম সংগীত প্রতিযোগিতা ও জারিগানের আসর। মেলাকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোসলেমভক্তদের আগমনে এক মিলনমেলায় পরিণত হয়েছে তাঁর বাড়ি।
জানা যায়, বাংলাদেশের আধুনিক জারিগানের জনক মোসলেম উদ্দিন ১৭টি জারি গানের পালা কাহিনি ও ৫টি যাত্রাপালা রচনা করেন এবং ‘ঝুমুর যাত্রাদল’ গঠন করেন। এসব যাত্রাপালায় তিনি অভিনয় এবং পরিচালনা করতেন।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী মন্ত্রী কে এম খালিদ বরেণ্য এই লোক কবিকে শিল্পকলায় অবদানের জন্য ‘একুশে পদক’ প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের কাছে তুলে ধরবেন বলে জানান।
প্রসঙ্গত, মরমি এই কবি মোসলেম উদ্দিন ১৯০৪ সালের ২৪ এপ্রিল নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে জন্ম গ্রহণ করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫