গ্রাহকের কাছে সময়মতো পণ্য সরবরাহ না করে ফেলে রাখার অপরাধে সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার গোয়ালাবাজার শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিমান ধর নামে জনৈক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে এ জরিমানা আদায় করেন সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। তিনি জানান, গত ১৪ জুলাই বিমান ধর নামের এক ব্যক্তি লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ৭ জুলাই ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গোয়ালাবাজার শাখায় তাঁর নামে একটি পার্সেল আসে। কিন্তু তিনি সেটি পাননি। তিনি একাধিকবার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাস্টমার কেয়ার ও গোয়ালাবাজার শাখায় যোগাযোগ করে তাঁর পার্সেলটি পেতে ব্যর্থ হন।
পরে বিষয়টি তদন্ত করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তদন্তে দেখা যায় পার্সেলটি ১২ জুলাই গোয়ালাবাজার শাখায় পৌঁছালেও যথাসময়ে সেটি সরবরাহ করা হয়নি। পরে এই শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযোগকারী বিমান ধরকে জরিমানার ২৫ শতাংশ হারে ৫ হাজার টাকা প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, একই দিন অধিদপ্তরের নিয়মিত অভিযানে দক্ষিণ সুরমা উপজেলার মোঘলাবাজার এলাকায় পাঁচ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে সেন্ট্রাল ফার্মেসিকে ২০ হাজার টাকা, ভেজাল বীজ বিক্রির দায়ে কৃষি বন্ধু বীজঘর, কোয়ালিটি বীজঘর ও কৃষি বীজঘরকে ৫ হাজার টাকা করে এবং অন্নপূর্ণা বীজঘরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫