স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে সংগীতশিল্পী বালামের নতুন গান ‘জাগো বাংলাদেশ জাগো’। গানটি লেখার পাশাপাশি সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম। এর মাধ্যমে সংগীতজীবনে প্রথমবারের মতো দেশের গানে কণ্ঠ দিলেন বালাম।
আগে থেকেই দেশের গানের প্রতি আলাদা টান ছিল বালামের। দীর্ঘদিন ধরেই ভাবছিলেন দেশের গান গাইবেন। এবার সেই ইচ্ছা পূরণ হলো তাঁর। বালাম বলেন, ‘এর আগে অনেকের সঙ্গে দেশের গান গেয়েছি। কিন্তু নিজের একটি দেশাত্মবোধক গান করা হয়নি বলে আফসোস হতো। প্রায়ই মনে হতো, একটি দেশের গান করা উচিত।’
বালাম আরও বলেন, ‘এখনো অসংখ্য গান আমাদের নাড়া দেয়, মহান মুক্তিযুদ্ধের ৯ মাসের সংগ্রামের কথা মনে করিয়ে দেয়। সেই অনুভূতির জায়গা থেকেই এক বসায় গানটি লিখে শেষ করি।’
গানটি বালামের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে ড্রামস বাজিয়েছেন রায়হান ফিরোজ, গিটারে রেজওয়ান ফিরোজ, বেজ গিটারে শিশির ও কি-বোর্ডে বাপ্পী।গত ভালোবাসা দিবসে তিন বছরের বিরতি কাটিয়ে নতুন গান প্রকাশ করেন বালাম। এখন থেকে নিয়মিত প্রতি উৎসবে ভক্তদের গান উপহার দেবেন বলে জানান তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫