
মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াইয়ে আছেন স্বামী-স্ত্রী আর দেবর-ভাবি। গত শনিবার মনোনয়নপত্র বাছাই শেষে প্রকাশিত তালিকায় তাঁদের নাম সামনে আসে।
উপজেলার ইমাদপুরে স্বামী ও স্ত্রী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন লিপন খান ও তাঁর স্ত্রী মুক্তা বেগম। ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামের স্বাক্ষর করা প্রার্থী তালিকায় এই তথ্য মিলেছে।
লিপন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার সমর্থিত গ্রুপের হয়ে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নৌকা প্রতীক না পেয়ে তিনি এবং তাঁর স্ত্রী মুক্তা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ প্রসঙ্গে লিপন বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে মনোনয়নপত্র বাতিলের চেষ্টা করা হয়। কোনো কারণে আমার মনোনয়নপত্র বাতিল হলে স্ত্রী মুক্তা বেগম যাতে লড়াই করতে পারে এ জন্যই দুজনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
এই ইউনিয়নে লিপনের বড় ভাই তাজুল ইসলাম খান একাধিকবার চেয়ারম্যান হয়েছিলেন।
এদিকে উপজেলার পায়রাবন্দে ভোটের লড়াইয়ে নেমেছেন দেবর ও ভাবি। ভাবি মনোয়ারা বেগম মলি নৌকা এবং দেবর রেজাউল ইসলাম লাঙ্গল নিয়ে নির্বাচন করছেন।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজাউল পায়রাবন্দ ইউনিয়নবাসীর পরিচিত মুখ। তিনি একাধিকবার ইউপি চেয়ারম্যান ছিলেন। অপর দিকে চাচাতো ভাইয়ের স্ত্রী মনোয়ারা স্থানীয় চুহড় উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি জেলা আওয়ামী মহিলা লীগের সঙ্গে সম্পৃক্ত।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পায়রাবন্দের প্রথম নারী চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোয়ারা নৌকায় কত যাত্রী ওঠাতে পারবেন এটা নির্ভর করছে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকার ওপর। এ ছাড়া নারী ভোটারদের মধ্যে অবস্থান তৈরি করতে পারলে ভালোই জমবে দেবর ভাবির ভোটের লড়াই।
মনোয়ারা মনোনয়নপত্র জমার দিন বলেছিলেন, ‘পায়রাবন্দ থেকে বেগম রোকেয়া যদি শিক্ষার আলো ছড়িয়ে পশ্চাৎপদ নারী সমাজকে আলোকিত করতে পারেন, তাহলে আমরা পিছিয়ে থাকব কেন? আমিও অবহেলিত নারী সমাজের উন্নয়ন এবং পায়রাবন্দকে মাদক, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ থেকে মুক্ত করতে চাই। আলোকিত ও উন্নয়নের মডেল ইউনিয়ন হিসেবে পায়রাবন্দ গড়ার জন্যই নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫