Ajker Patrika

পাওলি ফিরছেন সুলোচনা হয়ে

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১৮: ১১
পাওলি ফিরছেন সুলোচনা হয়ে

ঋতুপর্ণ ঘোষের ‘ব্যোমকেশ’ সিনেমায় সত‌্যবতী হওয়ার কথা ছিল পাওলি দামের। তবে শেষ পর্যন্ত সিনেমাটি হয়নি। অনেক বছর পর অরিন্দম শীলের ব্যোমকেশ সিনেমায় যুক্ত হয়ে সে আক্ষেপ অনেকটাই ঘুচেছে পাওলির। ‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’ মুক্তি পাবে ১১ আগস্ট। এতে সুলোচনা চরিত্রে অভিনয় করেছেন পাওলি। ‘অভিযান’-এর অতিথি চরিত্রটি বাদ দিলে দুই বছর পর কোনো বাংলা সিনেমা মুক্তি পাচ্ছে পাওলির। অভিনেত্রী বলেন, ‘করোনার পরে এটাই আমার প্রথম বড়পর্দার রিলিজ। আমি খুব খুশি। বিশেষ করে অরিন্দমদার (শীল) সঙ্গে আমার প্রথম কাজ। বহুবার অরিন্দমদার সঙ্গে সিনেমা নিয়ে কথা হয়েছে। তাঁর প্রথম সিনেমা ‘‘আবর্ত’’-র সময়ও কথা হয়েছিল, কিন্তু তখন করা হয়নি।’

এবারে কীভাবে সুযোগ মিলল? পাওলি বলেন, ‘এটা খুব ভালো টিম। স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছিল। তার ওপর ব্যোমকেশ ফ্র‌্যাঞ্চাইজি। আবির, সোহিনী, সুহোত্র, কিঞ্জল, অর্ণসহ অনেকেই আছেন। সব মিলিয়ে আমার ভালো লেগেছিল।’

শরদিন্দু বন্দ্যোপাধ‌্যায়ের ‘বিশুপাল বধ’-এর গল্প নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। ‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’ সিনেমায় সুলোচনা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র।

পাওলি বলেন, ‘সুলোচনা প্রথমত নাট‌্যকর্মী। ছোট একটা চরিত্র দিয়ে শুরু করে থিয়েটারে প্রখ‌্যাত ব‌্যক্তিত্ব হয়ে ওঠে সে। তাকে ঘিরে অনেক নাটক হিট করেছে। বাংলা বাণিজ্যিক থিয়েটারে সে বড় নাম। চরিত্রটা এমন ধাঁচের।’

‘ব্যোমকেশ হত‌্যামঞ্চ’ দিয়ে আবিরের সঙ্গেও অনেক দিন পর অভিনয় করলেন পাওলি। আবির তাঁর বহুদিনের বন্ধু। একসঙ্গে অনেক কাজ করেছেন। পাওলি বলেন, ‘খুব ভালো লাগে আবিরকে ব্যোমকেশ হিসেবে। ব্যোমকেশ-সুলোচনার কেমিস্ট্রি এবং ব্যোমকেশের সঙ্গে অন‌্য চরিত্রের রসায়ন দর্শকের ভালো লাগবে। সিনেমা আর থিয়েটার পারফরম‌্যান্সের মেলবন্ধন ঘটেছে এখানে।’

বাংলা-হিন্দি মিলিয়েই রয়েছে পাওলির নতুন কাজের তালিকা। এর মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘পালান’, ইন্দ্রাণী চক্রবর্তীর ‘ছাদ’ এবং অর্জুন দত্তের অ‌্যান্থোলজি ‘বিরিয়ানি’ নিয়ে বেশ আশাবাদী অভিনেত্রী।

বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত