
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে গত সোমবার চার দেশের রাষ্ট্রদূতসহ ১২ জনের একটি প্রতিনিধিদল সফর করেছে। বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা টেকনাফ স্থল বন্দর থেকে কোস্টগার্ডের স্পিডবোটে (মেটাল সার্ক) সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছালে তাঁদের অভ্যর্থনা জানান সেন্ট মার্টিন দ্বীপের কোস্টগার্ডের ইনচার্জ লে. কমান্ডার তারেক, নৌবাহিনীর ইনচার্জ লে. সাইফুল, পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল, ইউপি চেয়ারম্যান নুর আহমদ।
প্রতিনিধিদলে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত জেরেমি ব্রু ও জাপানের রাষ্ট্রদূত ইতো নোয়াকি প্রমুখ।
তাঁরা সেন্ট মার্টিন দ্বীপে অবস্থিত হুমায়ুন আহমদের রিসোর্ট সমুদ্র বিলাস পরিদর্শন করেন এবং বাংলাদেশ নৌবাহিনীর রিসোর্ট কোরাল ভিউতে জলবায়ু পরিবর্তন নিয়ে জরুরি বৈঠক করেন।
প্রতিনিধিদলটি বিকেলে সেন্ট মার্টিন ত্যাগ করে। পরে তাঁরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চার দেশের রাষ্ট্রদূত সেন্টমার্টিন দ্বীপ সফর করেছেন। নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে সন্ধ্যার দিকে তাঁরা টেকনাফ ত্যাগ করেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫