সকালে মাঠে এসে ফুটবল দিয়ে গা গরম, পরে ব্যাটিং অনুশীলন দিয়ে শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শুরুর নিয়ম মেনে সাংবাদিকদের সঙ্গে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ভিন্ন দৃশ্য প্রতিপক্ষ আফগানিস্তানে। একাডেমি মাঠে আক্রমণাত্মক ব্যাটিং শেষে মাঝ উইকেটে ফিল্ডিং অনুশীলন করে হোটেলে ফিরে যায় তারা। সংবাদ সম্মেলন এড়িয়ে যাওয়ায় আজকের ম্যাচ নিয়ে তাদের ভাবনা জানাই গেল না।
ঘরের মাঠে গত কয়েক বছরে যেকোনো সংস্করণে বাংলাদেশ নিজেদের সমীহ জাগানো দল হিসেবে প্রতিষ্ঠা করেছে। সেটির প্রমাণ মিলেছে গত আগস্ট-সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে এই সংস্করণে প্রতিপক্ষ যখন আফগানিস্তান, জোরের সঙ্গে নিজেদের ফেবারিট বলার সুযোগ নেই। দুই দলের টি-টোয়েন্টির পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আফগানরা। এখনো পর্যন্ত সাত দেখায় চারবারই জিতেছে তারা।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে আফগানরা। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলে থাকেন আফগানিস্তানের খেলোয়াড়েরা। পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম মিলিয়ে আফগানদের ‘ফেবারিট’ বললে অত্যুক্তি হবে না। এই সংস্করণে যে আফগানরা শক্তিশালী দল, সেটি অস্বীকার করছেন না মাশরাফি বিন মুর্তজাও। তবে ঘরের মাঠে আফগানদের ফেবারিট মানতে নারাজ বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
গতকাল বিকেলে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল সারতে বিসিবিতে আসা মাশরাফি সাংবাদিকদের বলেছেন, ‘ওয়ানডে সংস্করণে আমরা দীর্ঘদিন ভালো খেলে আসছি। যেহেতু টি-টোয়েন্টি, এখানে আমাদের আরেকটু সময় লাগবে। তরুণ খেলোয়াড় যারা আছে, তাদের সঙ্গে সিনিয়ররাও যুক্ত হলে ভালো কিছুই হবে। আমাদের ঘরের মাঠে তাদের (আফগান) ফেবারিট বলা ঠিক হবে না।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫