Ajker Patrika

টেকনাফে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১২: ২৪
টেকনাফে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা

কক্সবাজারের টেকনাফে গত রোববার দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে বাদী হয়ে মামলাটি করেন অরণ্য বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি যতিন চাকমা।

গত রোববার সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকাল দলীয় নেতা–কর্মীসহ বিভিন্ন সংগঠনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

টেকনাফ থানা–পুলিশ জানায়, ‘গতকাল সকালে অরণ্য বৌদ্ধ মন্দির পরিচালনা কমিটির সভাপতি যতিন চাকমা বাদী হয়ে কায়সারকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে আরও কয়েকজন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আমলা তদন্ত করে ব্যবস্থা নেব।’

গত রোববার সংঘর্ষের পর অন্তর চাকমাসহ কয়েকজন দাবি করেন, গত রোববার সকালে তোফাইল আহমদসহ কয়েকজন যুবক বৌদ্ধ মন্দিরে মেয়েদের উত্ত্যক্ত করতে আসেন। তাঁদের বাধা দেওয়া হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বিকেলে কায়সার ও তাঁর ভাই তোফাইলের নেতৃত্বে কয়েকজন এসে বৌদ্ধ মন্দিরে হামলা চালান।

হামলার কথা অস্বীকার করেন তোফাইল আহমেদ। তিনি বলেন, সকালে দৈংগ্যাকাটা থেকে বাড়িতে ফেরার পথে কয়েকজন চাকমা মদ্যপ অবস্থায় তাঁদের গতিরোধ করে শরীর তল্লাশি করে। এতে বাধা দেওয়ায় হাতাহাতি হয়। বিকেলে বিষয়টি নিষ্পত্তি করতে জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সঙ্গে বৌদ্ধ মন্দিরের কোনো সম্পর্ক নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত