Ajker Patrika

ট্রাকে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১২: ৫৬
ট্রাকে চাঁদাবাজির অভিযোগে আটক ৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি পারাপারের জন্য আসা ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে ঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। গতকাল রোববার দুপুরে এক এজাহারের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লা পাড়ার মো. মজিবর শেখ (২৫), শাহাদৎ মেম্বার পাড়ার ছেলে মো. হাফেজ খন্দকার (২৫) ও মজিদ শেখের পাড়ার মো. রবিউল শেখ (৩২)। তাঁদের বিরুদ্ধে কাভার্ডভ্যানচালক রংপুর জেলার মো. রাকিব হাসান (২৬) বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানচালক মো. রাকিব হাসান গত শনিবার রাত ৪টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের বিপরীত পাশে মহাসড়কে যানজটে আটকা পড়েন। এ সময় অভিযুক্তরাসহ অজ্ঞাত আরও ২ / ৩ জন তাঁর কাছে ৪ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে। এই সড়ক দিয়ে মালামাল নিতে হলে তাঁদের প্রতিবার এই পরিমাণ টাকা দিতে হবে বলে জানান।

চাঁদার টাকা দিতে আপত্তি করলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর সহকারীকে গাড়ি থেকে নামিয়ে মারধর করেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ও কর্তব্যরত পুলিশের একটি টহল দল এসে তিনজনকে আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত