
চাঁদপুর ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই শাখার (নিসচার) সদস্য আমান উল্লাহ খাঁন ফারাবীর উদ্দ্যোগে বিভিন্ন সড়কে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে। উপজেলার ৭ নম্বর ও ৮ নম্বর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এসব বিলবোর্ড স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৭ নম্বর পাইকপাড় উত্তর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদ মোশারফ পাটওয়ারী, ব্যবসায়ী ও সমাজ সেবক তসলিম উদ্দিন, প্রত্যয় পাঠাগারের পরিচালক মাছুম পাটওয়ারী, যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য হাবিবুর রহমান তারেক, ইউছুফ বেপারী, তানজীল প্রমূখ।
এ সময় আমান উল্লাহ খাঁন বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠন বাংলাদেশে একটি বৃহত্তম সংগঠন। এ সংগঠনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হল সড়ক পথে সাধারণ মানুষের নিরাপদে চলাচল করাসহ যানবাহন চলাচলকারীরা সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি এ কথাটা স্বরণ করে দেওয়া।
এ জন্য ফরিদগঞ্জ উপজেলা ৭ নম্বর ও ৮ নম্বর পাইকপড়া উত্তর ইউনিয়নের মধ্যে জনগুরুত্বপূর্ণ সড়ক কড়ৈতলী চৌরাস্তা, পাটওয়ারী বাজার জামতলা সড়কে, চৌরঙ্গী রূপসা সড়ক ও কড়ৈতলী চৌরঙ্গী সড়কে এসব বিলবোর্ড স্থাপন করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে যান চলাচল ধীরে চলার আহ্বানে বিলবোর্ড স্থাপন করা হয়।
এই বিলবোর্ড গুলোর মধ্যে সড়কে মোটরসাইকেল চালক, রিকশা চালক, অটো চালক, সিএনজি চালিত অটোরকিশা চালক, পিকআপ চালকসহ সকল ধরনের যান চলাচল কারীকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সড়কে গাড়ী ধরী চালান, নিরাপদে বাড়ী ফিরেন’. কারণ আপনার জীবনের মূল্য আপনাকেই দিতে হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫