বিভিন্ন চরিত্রে অভিনয় করে বছরজুড়েই আলোচনায় থাকেন তানজিন তিশা। নতুন বছরের শুরুতেই ‘কঞ্জুস’ নাটক দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে তিনি। নাটকটি প্রকাশের মাত্র চার দিনের মধ্যেই ইউটিউবে ৭০ লাখের বেশি দর্শক দেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসায় সিক্ত হচ্ছেন তানজিন তিশা। মহিদুল মহিমের পরিচালনায় নাটকটিতে তিশার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান।
নাটকটি নিয়ে তানজিন তিশা বলেন, ‘নাটকটির গল্প আমাকে প্রভাবিত করেছে। এ কারণেই যুক্ত হওয়া। প্রচারের পর ভালো সাড়া পাচ্ছি, আমার মনে হয় নাটকটি বেশ বড় সাফল্য পাবে।’
কঞ্জুস নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি এখানে তিন বাচ্চার মা। তাই শুটিংয়ের আগে ডায়েট কন্ট্রোল করা ছেড়ে দিয়েছিলাম, যাতে করে মোটা দেখা যায়। এ ছাড়া এতে পান খেয়ে শুটিং করতে হয়েছে। পান মুখে নিয়ে সংলাপ বলা আমার জন্য কিছুটা কঠিনই ছিল।’
নাটকে তাঁর সহশিল্পী মুশফিক ফারহান প্রসঙ্গে তিশা বলেন, ‘ফারহানের সঙ্গে এটি আমার চতুর্থ কাজ। তাঁর সঙ্গে প্রথম কাজ ছিল ওয়েডিং ক্রাশ। এখন পর্যন্ত সব কটি নাটকে খুব ভালো সাড়া পেয়েছি।’
নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘এত অল্প সময়েই দর্শকেরা কাজটিকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, যেটা সত্যি অনেক আনন্দের। চেষ্টা করেছি চেনা-জানা একটা গল্পকে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে। দর্শকেরা সেটা গ্রহণ করেছেন। সে সঙ্গে অভিনয়শিল্পীদের পারফরম্যান্স কাজটিকে অন্য রকম মাত্রা দিয়েছে।’
এদিকে বরাবরের মতো এ বছরও অভিনয় নিয়ে ব্যস্ত থাকতে চান তানজিন তিশা। নতুর বছরের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনা করে সেই রুটিন আমি ফলো করতে পারি না। তবে নতুন বছরে দর্শকদের এমন কিছু কাজ উপহার দিতে চাই, যেগুলো দিয়ে তাঁরা আমাকে মনে রাখবেন।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫