Ajker Patrika

ট্রাকে গাঁজা ও ফেনসিডিল বহন, আটক ২

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৪: ১৬
ট্রাকে গাঁজা ও ফেনসিডিল বহন, আটক ২

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৪৪ বোতল ফেনসিডিল ও ১৪ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সোনারামপুর থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের সঙ্গে থাকা একটি ট্রাকও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সরাইল উপজেলার রাজবাড়ীয়া কান্দির শরিফ মিয়া (২৫) ও বিজয়নগর উপজেলার কালিসিমা গ্রামের সাকিল (২১)।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা-চালানের মাধ্যমে মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত