নাটকের দুই ব্যস্ত অভিনয়শিল্পী নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। জুটি বেঁধেও কাজ করেছেন অনেক নাটকে। এ জুটির নতুন নাটক ‘ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি’। গতকাল প্রকাশ পেয়েছে নাটকটির প্রোমো। সেখানে দেখা গেল, ঢাকার ছেলে নিলয় আর সিলেটি ফুরি (মেয়ে) মাহি—দুজনেই নিজেদের জাহির করে নানাভাবে। নিজেদের বিশাল ধনী বলে দাবি করে তারা। কিন্তু শেষে তাদের আসল পরিচয় বেরিয়ে আসে। এমন গল্পেই নাটকটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ। নাটকটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে।
মাস তিনেক আগে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়েছিলেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ঘুরে বেড়ানোর পাশাপাশি সেখানে বেশ কিছু নাটকের শুটিং করেছেন তাঁরা। এর মধ্যে একটি ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি।
নাটকটি নিয়ে নিলয় আলমগীর বলেন, ‘এটা একটা মজার নাটক। যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ায় বৈচিত্র্য পাবেন দর্শক। পাশাপাশি গল্পটাও বেশ উপভোগ্য হবে।’
সামিরা খান মাহি বলেন, ‘হাস্যরসাত্মক গল্প নিয়ে তৈরি হয়েছে ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি নাটকটি। এখানে ছেলে-মেয়ে দুজনেই শো অফ করতে পছন্দ করে। তাদের মধ্যে ঝগড়া, প্রেম, ভালোবাসা নিয়েই এগিয়ে যায় গল্প। আমি সিলেটের মেয়ে। অনেক দিন পর সিলেটি ভাষায় নাটকে অভিনয় করলাম। তাই খুব মজা পেয়েছি কাজটি করার সময়।’
নাটকের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে মাহি বলেন, ‘যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে শুটিং করেছিলাম। দেশে যখন শুটিং করি তখন অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে। ওখানে সেই সুবিধা ছিল না। অভিনয়ের পাশাপাশি অনেক কাজ নিজেদের করতে হয়েছে। একেবারে নতুন এক অভিজ্ঞতা।’
নির্মাতা ওসমান মিরাজ বলেন, ‘যখন শুনলাম নিলয় ভাই ও মাহি যুক্তরাষ্ট্রে আসছেন তখন তাঁদের সঙ্গে যোগাযোগ করি। নাটক নিয়ে কথা বলি। তাঁরা সম্মতি জানালে বেশ কিছু চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়। মোট ছয়টি গল্প শুটিংয়ের জন্য চূড়ান্ত করি আমরা। বাকি নাটকগুলোও পর্যায়ক্রমে প্রকাশ পাবে।’
ঢাকাইয়া পোলা সিলেটি ফুরি প্রকাশ পাবে নিলয় আলমগীরের ইউটিউব চ্যানেল এনএএফ এন্টারটেইনমেন্টে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫