প্রশ্ন: আমার বয়স ১৯ বছর। আমার নাকের ওপর অনেক ব্রণ হয়েছে। কিছুতেই সারছে না। এটা সারিয়ে তোলার ঘরোয়া উপায় কী?
নাফিস সাদিক, কালীগঞ্জ, ঝিনাইদহ
ভালোভাবে ত্বক পরিষ্কার রাখতে হবে সব সময়। মুলতানি মাটি, নিম, তুলসী, চন্দন বেটে প্যাক লাগাতে পারেন। না সারলে প্রফেশনাল বিউটি বিশেষজ্ঞের কাছে বায়োহাইড্রা ফেসিয়াল ট্রিটমেন্ট করাতে হবে।
প্রশ্ন: আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। টি-শার্ট পরি অধিকাংশ সময়। কিন্তু আমার গড়ন খুবই হালকা বলে দেখতে অতটা ভালো দেখায় না। উচ্চতার তুলনায় স্বাস্থ্য ভালো নয়। কেমন রং ও নকশার পোশাক পরলে ভালো দেখাবে?
লিটন ওয়াসিফ, ঢাকা
হালকা এক রঙের ঢিলেঢালা পোশাক পরতে পারেন।
প্রশ্ন: আমার ঘাড় থেকে শুরু করে পুরো পিঠে ছোপ ছোপ দাগ। কী করে এই দাগ দূর করা যাবে?
লীনা পারভীন, চান্দিনা, কুমিল্লা
দাগ নানা কারণে হতে পারে। কসমেটোলজিস্ট বা ত্বক বিশেষজ্ঞকে দেখিয়ে সিদ্ধান্ত নিতে হবে। চেকআপ ছাড়া নিজে নিজে কিছু করতে গেলে তা আরও বেড়ে যেতে পারে।
পরামর্শ দিয়েছেন : শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫