Ajker Patrika

ছাগলনাইয়ায় ২ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ১৭
ছাগলনাইয়ায় ২ নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফেনীর ছাগলনাইয়ায় গত দুই দিনে দুই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

লাশ উদ্ধার করা দুই নারী হলেন, ছাগলনাইয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের জোয়ারদার বাড়ির মৃত আলা উদ্দিনের মেয়ে মুন্নী আক্তার স্বপ্না (৩২) এবং ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের রফিক উল্যাহ সাবু মিয়ার স্ত্রী শাহেনা আক্তার (৫০)।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বুধবার সকালে নিজ শয়নকক্ষে জানালার গ্রিলে গলায় মাফলার পেঁচানো অবস্থায় মুন্নী আক্তার স্বপ্নার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আর গত মঙ্গলবার সকালে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় শাহেনা আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ছাগলনাইয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) রমজান মিয়া জানান, শাহেনা আক্তারের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত