লম্বা বিরতির পর টিভি নাটকে ফিরে এখন ভালোই ব্যস্ত সময় কাটাচ্ছেন সারিকা সাবরিন। গত ঈদে একাধিক নাটক দিয়ে প্রশংসিত হয়েছেন। আগামী ঈদেও অনেক নাটকে দেখা দেবেন তিনি। প্রায় প্রতিদিনই সময় কাটছে বিভিন্ন শুটিং স্পটে। এর মাঝেই খানিকটা ভিন্ন পথে হাঁটলেন সারিকা। প্রথমবারের মতো হাজির হলেন মিউজিক ভিডিওতে।
জানা গেছে, ইমরান মাহমুদুলের গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানে মডেল হয়েছেন সারিকা। কিছুদিন আগে এফডিসিতে সেট ফেলে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এতে ইমরানের সঙ্গেই দেখা যাবে সারিকাকে। অভিনেত্রী বলেন, ‘আগে একটা মিউজিক্যাল ফিকশন করেছিলাম। তবে কখনো মিউজিক ভিডিও করিনি। মনে হলো নতুন কিছু করা দরকার। কাজের ধরনে একটু ভিন্নতা আনা উচিত।
গীতিকার কবির বকুল ভাই মিউজিক ভিডিওর গল্প ভালোভাবে বোঝানোর পর মনে হয়েছে, কাজটি করা যায়। তা ছাড়া ইমরানও এ সময়ের জনপ্রিয় শিল্পী। সব মিলে কাজটি করেছি।’ ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ সিনেমায় ব্যবহৃত হয়েছিল চন্দন সিনহার গাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’। প্রায় ৯ বছর পর এবার নতুন করে গানটি গাইলেন ইমরান মাহমুদুল। আর এ গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সারিকাকে। আগামী সপ্তাহে ইমরানের ইউটিউব চ্যানেলে ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানের ভিডিও প্রকাশ পাবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫