রাজশাহী কলেজিয়েট স্কুলের ছয় ছাত্রকে ক্লাসে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ধূমপান, মারামারি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং অশালীন আচরণের জন্য এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আগামী সাড়ে তিন মাস তারা স্কুলের কোনো ক্লাসে উপস্থিত হতে পারবে না। গত বুধবার স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম এই সিদ্ধান্ত জানিয়ে নোটিশ দিয়েছেন।
স্কুল সূত্রে জানা গেছে, শাস্তি পাওয়া এই ছয় ছাত্রের মধ্যে তিনজন চতুর্থ শ্রেণিতে পড়ে। এ ছাড়া একজন পঞ্চম শ্রেণির, একজন সপ্তম শ্রেণির এবং অপর একজন নবম শ্রেণিতে পড়াশোনা করে। নবম ও সপ্তম শ্রেণির দুই ছাত্র বুধবার টিফিনের সময় শৌচাগারে গিয়ে ধূমপান করছিল।
পঞ্চম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, বুধবার টিফিনের সময় সে খারাপ উদ্দেশ্যে আরেক ছাত্রকে শৌচাগারে নিয়ে যাচ্ছিল। এক শিক্ষক ডাকছেন, এই মিথ্যা কথা বলে তাকে ডেকে নেয় সে। চতুর্থ শ্রেণির অন্য তিন ছাত্র একসঙ্গে অন্য আরেক ছাত্রকে মারধর করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। বুধবার এই ঘটনাও ঘটে টিফিনের সময়।
স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম বলেন, স্কুলে কোনো শিক্ষার্থীকে মারধর করে শাসনের সুযোগ নেই। সব সময় তাদের বুঝিয়ে সংশোধন করা হয়। কিন্তু এই ছয় ছাত্র এতটা অন্যায় করেছে যে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে পারা যায়নি। মারধর করা তিন ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ভুক্তভোগী ছাত্রের অভিভাবকই আইনের আশ্রয় নিতে চাচ্ছিলেন। ধূমপান করা দুজন এবং অন্য আরেকজনের অপরাধও গুরুতর।
প্রধান শিক্ষক বলেন, বয়েজ স্কুলে প্রতিদিনই ৭-৮টি মারামারির ঘটনা ঘটে। সবাইকে সতর্ক করার জন্য স্কুলের শৃঙ্খলা কমিটি ছয়জনকে ক্লাসে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২৭ নভেম্বর পর্যন্ত তারা ক্লাসে অংশ নিতে পারবে না। তবে পরীক্ষা দিতে পারবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫