যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে প্রশংসাপত্র দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
টাকা জমা না দিলে প্রশংসাপত্র ও পরীক্ষার নম্বরপত্র দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। এমন অভিযোগ ওই কলেজের শিক্ষার্থীদের। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে।
জানা গেছে, কলেজটির প্রত্যেক শিক্ষার্থীকে প্রশংসাপত্র নিতে ৫০০ টাকা করে দিতে বাধ্য হচ্ছেন। টাকা না দিলে দেওয়া হচ্ছে না প্রশংসাপত্র। ফলে বাধ্য হয়ে টাকা দিয়ে প্রশংসা পত্র নিতে হচ্ছে তাঁদের।
গত ৯ সেপ্টেম্বর আজকের পত্রিকাতে এই কলেজের বিরুদ্ধে ‘অ্যাসাইনমেন্টের নামে বাণিজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে টাকা নেওয়া বন্ধ হলেও শিক্ষার্থীদের সঙ্গে রুক্ষ ব্যবহার শুরু হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, কোনো সমস্যা নিয়ে স্যারদের কাছে গেলে তাঁরা খারাপ ব্যবহার করেন। তাঁরা বলেন, ‘সাংবাদিকদের কাছে যাও। তাঁরা সমাধান করে দেবেন।’
শম্পা খাতুন, নাহিদ হাসান, রাকিব হোসেনসহ বেশ কয়েকজন শিক্ষার্থীর জানান, অনার্সে ভর্তি হওয়ার জন্য মার্কশিট ও প্রশংসাপত্রের প্রয়োজন। কিন্তু প্রশংসাপত্র নিতে গেলে কলেজ কর্তৃপক্ষ ৫০০ টাকা দাবি করছে।
এ বিষয়ে কলেজ সভাপতি রাজীব রায়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল ধরেননি।
অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, ‘আমি জরুরি কাজে বাইরে আছি। এখন ব্যস্ত আছি, পরে কথা হবে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশংসাপত্র বা নম্বরপত্র বাবদ কোনো অর্থ আদায় সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫