ঈদুল আজহা উপলক্ষে গত ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পাঁচটি সিনেমা। এরপর গত তিন সপ্তাহে নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ঈদের চতুর্থ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে দেখা যাবে ‘আজব কারখানা’। বানিয়েছেন শবনম ফেরদৌসি।
আজব কারখানা তৈরি হয়েছে শহুরে এক রকস্টারকে নিয়ে। যে ব্যক্তি গ্রামবাংলার বাউলশিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। এতে রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের পরমব্রত চট্টোপাধ্যায়। সিনেমার প্রচারে বাংলাদেশে এসেছিলেন তিনি। ঢাকার একটি অভিজাত ক্লাবে আজব কারখানা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অভিনেতা। বলেছিলেন, ‘সবকিছু ছাপিয়ে শিল্পসত্তাকে অনুসরণ করা শিল্পীর মুখ্য কাজ। সেই তাগিদ থেকে কিছু কাজ করা হয়। তেমন একটি সিনেমা আজব কারখানা। কোন সিনেমার দর্শক কে হবেন, তা বলা মুশকিল। সব সিনেমাতেই কিছু কম ভালো জিনিস থাকে, কিছু বেশি ভালো জিনিস থাকে। সেটা দিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে লাভ নেই। আজব কারখানা যদি সেই মানুষগুলোর কাছে পৌঁছায়, যাঁরা শহুরে হয়েও শিকড়ে ফিরতে চান বা টান আছে, তাঁদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া আজব কারখানা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটির সহপ্রযোজক সামিয়া জামান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া, খালিদ হাসান, হেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মাইমুনা মমো প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫