সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ডাস্টবিনে পরিণত হয়েছে। ময়লা আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছেন বাজারের ব্যবসায়ীরা। চারদিকে ছড়ানো-ছিটানো পচা ও নোংরা আবর্জনার স্তূপ, প্রস্রাব আর আবর্জনার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশপাশের এলাকা। এমন নোংরা ও দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন আশপাশের ব্যবসায়ীরা। দেখে বোঝার উপায় নেই এটি কোনো ডাস্টবিন, নাকি সরকারি কোনো ভবন।
বাংলাবাজার ইউনিয়নের প্রাণকেন্দ্রে ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ও আশপাশের এলাকায় এমন দুর্গন্ধময় পরিবেশ বিরাজ করছে। ভবনটি অপসারণ কিংবা পরিচ্ছন্নতার ব্যাপারে কারও মাথাব্যথা নেই।
ইউনিয়ন পরিষদ এলাকার মধ্যে দুটি ভবন, যার একটি হচ্ছে নতুন দ্বিতল ভবন, আরেকটি রয়েছে একতল বিশিষ্ট পুরোনো ভবন। পুরোনো ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু ভবনটি অপসারণ না করায় ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন বাজারের লোকজন।
ভবনের সামনের ব্যবসায়ী আব্বাস উদ্দিন বলেন, ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশের কারণে ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন।
ব্যবসায়ী রাসেল বলেন, ‘পরিত্যক্ত ভবনে অনেকেই এখন প্রস্রাব করে পরিবেশ নষ্ট করছে। এখানকার নোংরা পরিবেশের কারণে আমরা স্বাস্থ্যঝুঁকিতে রয়েছি।’
বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন বলেন, কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল। জনগণ সচেতন না হওয়ায় আবারও ময়লা-আবর্জনা ফেলে দুর্গন্ধময় করা হয়েছে। খুব শিগগির পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকা জানান, এ ব্যাপারে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫