কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘গোলাগুলিতে’ এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির পক্ষে থেকে নিহত যুবকের নাম-পরিচয় জানানো হয়নি।
সূত্রে জানা গেছে, নিহত যুবকের নাম মো. মামুন (২৫)। তিনি মিনাবাজারের বাসিন্দা।
বিজিবির দাবি, নিহত যুবক ইয়াবার ব্যবসা করতেন। ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা ও একটি এলজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।
টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালীর নাফ নদীর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
লে. কর্নেল মোহাম্মদ ফয়সল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি বিশাল চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদে বিজিবির একটি টহলদল গত শনিবার দিবাগত রাতে নাফ নদীর পাড়ে কেওড়াবাগানে কৌশলে অবস্থান নেয়। কিছুক্ষণ পরে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে নৌকাযোগে ৩-৪ জন আসছিলেন। বিজিবির টহল দল তাঁদের চ্যালেঞ্জ করলে তাঁরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালান। এতে বিজিবির দুই সদস্য আহত হন। পরে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা গুলি করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় সাত মিনিট গুলি বিনিময় হয়। পরে এক লাখ ইয়াবা, একটি এলজি ও খোসাসহ গুলিবিদ্ধ এক যুবককে পাওয়া যায়। আহত যুবককে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।
লে. কর্নেল মোহাম্মদ ফয়সল আরও বলেন, সরকারি কাজে বাধা ও ইয়াবা বহনের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তাঁর বুকে গুলির চিহ্ন ছিল। আহত বিজিবি সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫