
নিরাপদ সড়ক ও সারা দেশে হাফ পাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে শিমরাইল মোড়ে এ মিছিল করেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই, সারা দেশে হাফ পাস চাই’, ‘আমি শিক্ষার্থী আমাকে বাঁচতে দিন’সহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এর আগে বাস মালিক সমিতির ঘোষিত ঢাকা সিটিতে শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে হাফ পাস নেওয়ার সিদ্ধান্তকে সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেন। তাঁরা সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে সরকারের কাছে ৯ দফা দাবি পেশ করেন। তাঁদের দাবিগুলো মানা না হলে আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দেন।
সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী আলমগীর হোসেন বলেন, ‘নির্বিচারে শিক্ষার্থীদের বাসচাপায় হত্যার অবসান চাই। বেপরোয়া মহাসড়কে আর কোনো শিক্ষার্থীর লাশ দেখতে চাই না।’ তিনি আরও বলেন, ‘অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করে সারা দেশে হাফ পাস কার্যকরসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ ব্যবস্থা না নিলে আমরা রাজপথ ছাড়ব না। কোনো প্রকার প্রহসন দেখিয়ে বা ভয় প্রদর্শন করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’
শিক্ষার্থীদের মধ্যে আরও বক্তব্য দেন মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, মুহা. হিমেল, মুহা. আল-আমিন প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫