মা-মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে ‘পাতালঘর’ নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু। এতে একজন চলচ্চিত্র অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। দীর্ঘদিন পর নিজ বাড়িতে মায়ের কাছে ফেরে রুপালি পর্দার নায়িকা বাবলি। পারিবারিক আবহে তার সামনে এসে দাঁড়ায় ফেলে আসা শৈশবের নানা স্মৃতি। পর্দার বাবলি ধীরে ধীরে এক নতুন বাস্তবতার মুখোমুখি হয়। সেই সঙ্গে গাঢ় হয়ে ওঠে মা-মেয়ের সম্পর্কের টানাপোড়েন। এমন গল্পেই নির্মাণ হয়েছে সিনেমাটি।
সিনেমাটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘আমাদের দর্শকের পছন্দ বদলে গেছে। তাঁরা জীবনঘনিষ্ঠ গল্প, বুদ্ধিদীপ্ত প্রেজেন্টেশন, চৌকস নির্দেশনা আর শিল্পীদের ভালো অভিনয়ের মেলবন্ধন রয়েছে এমন সিনেমা দেখতে চান। পাতালঘরেও তাই রয়েছে। কোভিডের সময়ের এক অদ্ভুত গল্প দেখতে পারবেন দর্শকেরা।’
ফারিয়ার মায়ের ভূমিকায় থাকছেন আফসানা মিমি। মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এই সিনেমায়। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে-পরের কিছু সম্পর্ক এবং সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে।’ সিনেমায় আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, নাজিয়া হক, দীপান্বিতা মার্টিন, রওনক হাসান, নাসির উদ্দিন খান প্রমুখ। সিনেমাটির প্রযোজক আবু শাহেদ ইমন। এটি গত বছর বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে। আজ থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে পাতালঘর।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫