
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের নাফ নদীর চর থেকে বালু তোলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত শনিবার বিকেলে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে এ মানববন্ধন করা হয়।
জানা গেছে, সাবরাং অর্থনৈতিক জোন ভরাটের জন্য শাহপরীর দ্বীপের নাফ নদীর চর থেকে বালু তোলা হচ্ছে।
মানববন্ধন স্থানীয় বাসিন্দারা বলেন, সাবরাং অর্থনৈতিক জোন ভরাটের জন্য শাহপরীর দ্বীপের নাফ নদীর চরে ড্রেজার বসিয়ে যেভাবে বালু তোলা হচ্ছে, এতে অচিরেই দ্বীপটি হুমকির মুখে পড়বে।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহেদ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর কয়েকশ কোটি টাকার একাধিক প্রকল্প শাহপরীর দ্বীপ রক্ষায় বাস্তবায়নাধীন রয়েছে। অথচ সেই দ্বীপকে হুমকিতে ফেলে বালু তোলা হচ্ছে। অবিলম্বে বালু তোলা বন্ধে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল বলেন, সাবরাং অর্থনৈতিক জোনে যে পরিমাণ বালু দরকার, তা নাফ নদীর চর থেকে নেওয়া হলে দ্বীপটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এভাবে বালু তোলা হলে জেটিটি ধসে পড়তে পারে।’
স্থানীয় কলেজছাত্র আব্দুল বাসেদ বলেন, টেকনাফ-সেন্ট মার্টিন নৌ রুটের যে স্থানে ডুবোচর সৃষ্টি হয়ে প্রতিবছর সেন্ট মার্টিন নৌযান চলাচলে বাধার সৃষ্টি হয়, সেখান থেকে বালু তোলা হলে একদিকে নৌ চলাচলের রাস্তা হবে, অন্যদিকে অর্থনৈতিক জোনের বালুর চাহিদাও মিটবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫