দেশে ফের বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে গত মঙ্গলবার। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলাগুলোর তালিকায় সবার ওপরে জায়গা করে নিয়েছে ঢাকা। এদিকে সংক্রমণ রোধে জারি করা হয়েছে সরকারি বিধিনিষেধ। সেগুলোর যথাযথ বাস্তবায়ন না হওয়ায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এসব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল আটটা থেকে গতকাল বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৪০৭ জনের করোনা শনাক্ত হয়েছে, যা গত বছরের ১৩ আগস্টের পর থেকে সর্বোচ্চ শনাক্ত। রাজধানীতে করোনা সংক্রমণের হার সর্বোচ্চ ২৮ দশমিক ১১ শতাংশ। গত বছরের ৯ ডিসেম্বর দেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকেই করোনা সংক্রমণ বেড়েই চলেছে।
করোনার ওমিক্রন ধরন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক অধ্যাপক বে-নজীর আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওমিক্রন অত্যন্ত ছোঁয়াচে, যা খুব দ্রুত ছড়ায়। ইতিমধ্যেই অনেক পরিবারের সবাই আক্রান্ত। আক্রান্তের যে রিপোর্ট পাওয়া যাচ্ছে প্রকৃতভাবে তার চেয়ে ৮ থেকে ১০ গুণ বেশি হওয়াটাও অস্বাভাবিক নয়। মানুষ যে পরিমাণে আক্রান্ত হচ্ছে এর ক্ষুদ্র পরিমাণও যদি হাসপাতালে ভর্তি হয় এবং জীবন ঝুঁকিতে পড়ে, তাহলে সেই সংখ্যাটাও খুব কম হবে না।’
এদিকে গতকাল বুধবার সরেজমিনে নগরীর বিভিন্ন স্থানে দেখা যায়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। মাস্ক ছাড়াই ঘুরছেন রাস্তায়। মাস্ক নিয়ে বের হলেও কেউ রাখছেন পকেটে, কেউ রাখছেন থুতনিতে। বাজারে, গণপরিবহনে কিংবা অলিগলির আড্ডায় সামাজিক দূরত্বের বালাই নেই।
মতিঝিলের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মাহফুজ চৌধুরী বলেন, ‘সকালে অফিসে আসছি। মাঝেমধ্যে একটু বাইরে আসি। তখন মাস্ক খুলে রাখি। সব সময় মাস্ক পরে থাকতে অস্বস্তি লাগে।’ ফুটপাতের দোকানি রিয়াজুল আলম বলেন, ‘মাস্ক পইড়া আর কি হইব? টিকা তো নিসিই।’
ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছেন, সতর্ক করছেন। তারপরও অনেকে সচেতন হচ্ছেন না। এভাবে সংক্রমণ ঠেকানো কঠিন।
মো. ফারুক হোসেন, মিডিয়া বিভাগের ডিসি, ডিএমপি
ওমিক্রন মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের কথা থাকলেও তা মানা হচ্ছে না। প্রায় সব বাসেই গাদাগাদি করে যাত্রী তোলা হচ্ছে। চালক-হেলপার থেকে শুরু করে বেশির ভাগ যাত্রীর মুখেই মাস্ক নেই। গাবতলী-মতিঝিল রুটের ৮ নম্বর বাসের হেলপার মো. রবিন বলেন, ‘সারা দিন মাস্ক মুখে রেখে কথা বলা কষ্ট। তাই মাস্ক খুলে রাখি।’
স্বাস্থ্যবিধি এবং মাস্কের যথাযথ ব্যবহার নেই হাসপাতালগুলোতেও। ঢাকা মেডিকেলে রোগী নিয়ে এসেছেন ফরিদ উদ্দীন। তিনি বলেন, ‘রোগীর চিন্তায় অবস্থা খারাপ। মাস্ক নিয়ে কখন চিন্তা করব?’ স্বাস্থ্যবিধির বালাই ছিল না বাজার, মার্কেট এবং রেস্তোরাঁগুলোতে। চানখাঁরপুলের এক রেস্তোরাঁয় জাভেদ হোসেন নামে এক ব্যক্তি বলেন, ‘এত বাজে দিন আসছে যে টিকা কার্ড দেখায়া খাইতে হবে?’
সার্বিক বিষয়ে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, ম্যাজিস্ট্রেটরা প্রতিদিন মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করছেন, সতর্ক করছেন। তারপরও অনেকে সচেতন হচ্ছেন না। এভাবে সংক্রমণ ঠেকানো কঠিন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইতিমধ্যে প্রস্তুতি ছাড়া লকডাউন দেওয়ার কারণে দেশের কয়েক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। আমরা চাই না তার পুনরাবৃত্তি হোক। সরকারকে এসব নিয়ে যথাযথ প্রস্তুতি নিতে হবে। সবার জন্য টিকা নিশ্চিত করতে হবে। জনগণ স্বাস্থ্যবিধি মেনে চললে পরিস্থিতি কিছুটা হলেওt বদলাবে।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫