
দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিপুঞ্জের সংস্থার (আসিয়ান) চারটি দেশে আট দিনের সফরে গতকাল ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের পূর্ব এশিয়াবিষয়ক শীর্ষ কর্মকর্তা ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক। ইন্দোনেশিয়ার পর তিনি আসিয়ানের বাকি তিন সদস্য দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড সফর করবেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘একসঙ্গে কাজ করার বিষয়টি ক্রিটেনব্রিঙ্ক আমাদের মিত্রদের আবার নিশ্চিত করবেন। আমরা মিলেমিশে আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা মোকাবিলা করব। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আইনভিত্তিক চলাচলের ওপর জোর দেব।’
আগস্টে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় চলতি শতাব্দীতে চীনকে মোকাবিলা নিজেদের সবচেয়ে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫