Ajker Patrika

ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বিরল (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৩
ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

দিনাজপুরের বিরলে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ প্রমুখ।

এ সময় বক্তারা এখন পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানান।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর উপজেলার ভান্ডারা ইউনিয়নে বিকেল সাড়ে তিনটার দিকে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়। বর্তমানে স্কুলছাত্রী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত