Ajker Patrika

নৌকার কর্মীর ফার্মেসিতে হামলা

মোহনপুর প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ৩৪
নৌকার কর্মীর ফার্মেসিতে হামলা

মোহনপুরের ছয় ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ আগামীকাল রোববার। শেষ মুহূর্তের প্রচারণায় একে অন্যের ওপর হামলা, মামলা ও পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে কাটছে দিন। পোস্টার লাগানোকে কেন্দ্র করে গত বুধবার রাতে ধুরইল ইউনিয়নে নৌকার প্রার্থী দেলোয়ার হোসেনের কর্মী পল্লী চিকিৎসক মোস্তফার ফার্মেসিতে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোস্তফা। আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজিম উদ্দিনের সমর্থকেরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার রাতে ধুরইল রিফুজি পাড়া মোড়ে ওই ফার্মেসির সামনে প্রতিবাদ সভা করেছে নৌকার সমর্থকেরা। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুরাদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতারা।

ভুক্তভোগী গোলাম মোস্তফা বলেন, ‘আনারস প্রতীকের প্রার্থী কাজিমসহ ৩০-৩৫ জন দোকানে হামলা চালায়। মারধর করে মোবাইল ফোন নিয়ে যায়।’

আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক কাজিম উদ্দিন বলেন, ‘মোস্তফা তাঁর দোকানের সামনে আমার পোস্টার লাগাতে দেয়নি। নিজেরাই হামলার ঘটনা ঘটিয়ে আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’

মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত