প্রশ্ন: আমার বয়স ২২ বছর। কেন জানি না, আমি সবকিছু থেকে পালিয়ে বেড়াচ্ছি। পড়ালেখায় আমার মনোযোগ কম। পরীক্ষা এলে আমার খুব ভয় কাজ করে। রাতে ঠিকঠাক ঘুম হয় না। পরীক্ষা নিয়ে ভীতি কাজ করছে বেশ কয়েক বছর ধরে। আমি অনেক বেশি সিদ্ধান্তহীনতায় ভুগছি। আমার এ সমস্যা আগে ছিল না।
কিন্তু আমার সাবেক প্রেমিক আমাকে নিয়ে প্রায় সময় বুলিং করত। তার ধারণা ছিল, আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। তার একের পর এক অপমানের পর সম্পর্কটা ভেঙে যায়। এরপর থেকে আমার এ অবস্থা। আমি আবার পড়ালেখায় মনোযোগ দিতে চাই। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত হতে চাই। আমি চাই, আমার নতুন নতুন বন্ধু হোক। জীবনটাকে সুন্দর করে ভাবতে চাই। কিন্তু সেটা কীভাবে সম্ভব?
–নাম প্রকাশে অনিচ্ছুক, কক্সবাজার
পরামর্শ: আপনার আগের প্রেমের সম্পর্কের কিছু বিষয় এখনো আপনাকে কষ্ট দিচ্ছে। এটি প্রাত্যহিক জীবনে সমস্যা সৃষ্টি করছে। বিষয়টি আপনি লক্ষ করেছেন এবং সমস্যা থেকে বের হয়ে নতুন করে জীবনকে সাজাতে চাইছেন। এটা আপনার ভালো একটা দিক। সুযোগ থাকলে আপনার পরিবার বা স্বাচ্ছন্দ্যবোধ করেন এমন কোনো ব্যক্তিকে আপনার সমস্যার কথা বলতে পারেন। আর বলার মতো, অর্থাৎ শেয়ার করার মতো কেউ না থাকলে ডায়েরি বা খাতায় লিখে রাখতে পারেন।
পরীক্ষা নিয়ে ভয় এবং পুরোনো কথা আপনি ভুলতে পারছেন না। সে ক্ষেত্রে একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের সহায়তা নিতে পারেন। আমি স্নাতক দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি। আমি মা-বাবার অনেক আদরের সন্তান। আগে বই পড়ে সময় কাটাতাম। এখন বই পড়তে ভালো লাগে না। আমার সমস্যার কথা মা-বাবাকে বলতে ইচ্ছে করে না। তাঁরা অনেক বেশি দুশ্চিন্তা করবেন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালে একজনকে ভালোবাসতাম। সে ছিল অন্য এক বিভাগের ছাত্র। আমাদের সম্পর্ক ছিল পাঁচ বছরের। কয়েক মাস আগে মনোমালিন্যের কারণে তার সঙ্গে সম্পর্ক ভেঙে যায়। আমি এতে মানসিকভাবে ভেঙে পড়ি। আর নিজেকে সবকিছু থেকে গুটিয়ে ফেলি। সম্পর্ক ভাঙার পর থেকে আমার মধ্যে এ সমস্যা দেখা দেয়। আমি কোনোভাবেই আগের মতো স্বাভাবিক হতে পারছি না। আমার খারাপ লাগছে, আমি যাকে এত ভালোবেসে ছিলাম, সে অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছে। আর আমি স্বাভাবিক জীবন যাপন করতে পারছি না। এখন আমার কী করা উচিত?
–নাম প্রকাশে অনিচ্ছুক, কুমিল্লা
পরামর্শ: আগের সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে বর্তমানে আপনি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। পরিবারের কারও সঙ্গে কোনো বিষয়ে শেয়ার করতে চান না। নিজেকে গুটিয়ে ফেলছেন। চমৎকার করে আপনার এ বিষয়টি আপনি গুছিয়ে লিখেছেন। সময় ও সুযোগ থাকলে কিছু হালকা ব্যায়াম শুরু করতে পারেন। পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন। পুরোনো সমস্যা থেকে বের হয়ে আসতে একজন প্রফেশনাল মনোবিজ্ঞানী বা সাইকোথেরাপিস্টের সহায়তা নিতে পারেন।
পরামর্শ দিয়েছেন নাঈমা ইসলাম অন্তরা, সাইকোলজিস্ট ও ট্রেইনার

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫