
খোকসা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন আবু বক্কর নামের এক ব্যবসায়ী। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।
গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবু বক্কর খোকসা বাসস্ট্যান্ডের একজন ওয়েল্ডিং ব্যবসায়ী।
আবু বক্করের স্বজনদের সূত্রে জানা গেছে, মহাজনকে টাকা দিতে খোকসা বাস স্ট্যান্ড থেকে কুষ্টিয়া যাওয়ার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন তিনি।
পরে বাসের হেলপার ও ড্রাইভার অজ্ঞান অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে রাখা হয়।
এদিকে, হাসপাতালে ভর্তির পর তার কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের কাছে ফোনে জানানোর পর ওই ব্যবসায়ীর আত্মীয়-স্বজন হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে থাকা আবু বক্করের স্বজনেরা জানান এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর সোয়া দুইটা) তার জ্ঞান ফেরেনি।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আশিকুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেব।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫