
পিয়ন ছাড়া কেউ নেই অপেক্ষায় সেবাপ্রার্থীজামালপুরের বকশীগঞ্জ উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক ছাড়া নেই কেউ। চারজন কর্মকর্তা-কর্মচারীর তিনজনই একই সময়ে অফিসের বাইরে। এতে ব্যাহত হচ্ছে অফিসের কার্যক্রম। ভোগান্তির শিকার হচ্ছেন সেবা নিতে আসা গ্রাহকেরা।
গত সোমবার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে দেখা গেছে, অফিস সহায়ক ইমাম হোসেন ছাড়া কেউ নেই সেখানে। পাশের একটি বেঞ্চে বসে আছেন সেবা নিতে আসা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসরাইল হোসেন। কেন এসেছেন জানতে চাইলে ইসরাইল হোসেন বলেন, ‘গত সোমবার আমার পেনশন পাওয়ার কথা। কিন্তু পাইনি। বিষয়টি নিয়ে জানার জন্য এসেছি। কিন্তু অফিসে এসে দেখি, কোনো লোক নেই। শুধু তা-ই নয়, আমাকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।’
হাসপাতালের অবসরপ্রাপ্ত আয়া আনোয়ারা বলেন, ‘আমার পেনশন বই দেখে বিলটা করে দেওয়ার কথা। আমি এর জন্য কয়েক মাস ধরে ঘুরতেছি, কিন্তু কাজ করে দিচ্ছে না।’
অফিস সহায়ক মো. ইমাম হোসেন জানান, স্যাররা জামালপুর গেছেন। উপজেলা হিসাবরক্ষকের কার্যালয়ের অফিস সুপার মো. ইদ্রিস আলী মোবাইল ফোনে বলেন, ‘অফিসের কম্পিউটার কিনতে জামালপুরে এসেছি।’ জুনিয়র অডিটর মো. মোবারক হোসেন জানান, অফিসের কেনাকাটার কাজে তিনিও জামালপুরে গেছেন।
এ বিষয়ে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, ‘আমি ইসলামপুরে অতিরিক্ত দায়িত্বে আছি। আজ বকশীগঞ্জ অফিসের কেনাকাটার কাজের জন্য জামালপুরে এসেছি। আমার সঙ্গে দুজন স্টাফও রয়েছেন।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা বলেন, অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫