
সারা দেশের বিভিন্ন জায়গার মতো আগৈলঝাড়া উপজেলার শিল্পীরা এখন ব্যস্ত বৈশাখ ঘিরে। গ্রামীণ জনপদে বৈশাখ মাসের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম হলো মেলা। বৈশাখী মেলার বড় আকর্ষণ মাটির তৈরি খেলনা ও তৈজসপত্র। এ মাটির খেলনা ও তৈজসপত্র তৈরির জন্য এক মাস ধরে ব্যস্ত রয়েছেন বিভিন্ন এলাকার মৃৎশিল্পীরা।
বাহারি ও হরেক নকশার ছোট-বড় খেলনা তৈরি করেছেন শিল্পীরা মেলায় বিক্রির জন্য। পয়লা বৈশাখ থেকে পুরো মাস থাকবে এসব পণ্যের চাহিদা। উপজেলার চাঁদশী, বুড়ির মেলাসহ বিভিন্ন স্থানে বৈশাখজুড়ে থাকবে মেলা।
উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের তরণী পাল, মহাদেব পাল, রানী পাল ও মায়া পাল জানান, তাঁরা প্রত্যেকেই মেলার জন্য মাটির তৈরি হাঁড়ি-পাতিল, পুতুল, হাতি, ঘোড়া, বানর, সিংহ, দোয়েল, কচ্ছপ, নৌকা, মাছ, হাঁস ইত্যাদি বানাচ্ছেন।
কুমারপাড়ায় চৈত্র মাসেই শুরু হয় মাটির খেলনা ও তৈজসপত্র তৈরির কাজ। বৈশাখজুড়ে বিভিন্ন মেলায় চলে বিক্রি। পালপাড়ার তারক পাল বলেন, ‘করোনাভাইরাসের কারণে গত দুই বছর কোনো মেলা হয়নি। তাই এবার বিভিন্ন স্থানে মেলা বসার খবর পেয়ে খুব ভালো লাগছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম বলেন, ‘এই উপজেলার পাল সম্প্রদায়ের বেশকিছু পরিবার এখনো মাটির বিভিন্ন সামগ্রী তৈরি করছে। সরকার এই শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা উদ্যোগ নিয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫