Ajker Patrika

হালদায় আবার মৃত ডলফিন, জাল জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৬
হালদায় আবার মৃত ডলফিন, জাল জব্দ

হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ। এটি হালদা নদী থেকে উদ্ধার করা ৩৩তম মৃত ডলফিন।

গতকাল সোমবার বেলা ৩টার দিকে হাটহাজারী উপজেলার ১৩ নম্বর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের আকবরিয়া এলাকার হালদা নদী থেকে মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ ছাড়া ভাসা জাল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

এ ব্যাপারে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, উদ্ধারকৃত মৃত ডলফিনের দেহ পচে যাওয়াতে মৃত্যুর কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হয়নি। বন বিভাগের সহযোগিতায় রামদাস মুন্সির হাট সংলগ্ন হালদা পাড়ে মৃত ডলফিনটি মাটিচাপা দেওয়া হয়েছে। এর আগে গত চার বছরে হালদা থেকে মোট ৩২টি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত