নেত্রকোনার কলমাকান্দায় পেশাগত দায়িত্ব পালনকালে আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রানা আকন্দকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রানার বাবা হাবিবুর রহমান বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেছেন। এতে উপজেলার কৈলাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থীসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
এদিকে আহত সাংবাদিক রানা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
বৃহস্পতিবার সকালে বিজয় দিবসে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-
কর্মীদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে উপজেলার সিধলী সেতুর ওপরে হামলার শিকার হন রানা আকন্দ। এ ঘটনায় মামলার আসামিরা হলেন কৈলাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী ও মইপুকুরিয়া গ্রামের বাসিন্দা রুবেল ভূঁইয়া, তাঁর বড় ভাই জুয়েল ভূঁইয়া, ছোট ভাই সোহেল ভূঁইয়া, কামরুল ভূঁইয়া ও ভাতিজা জুয়েল আকন্দ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
এদিকে, রানা আকন্দের ওপর হামলার ঘটনায় নেত্রকোনায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা প্রতিবাদ ও নিন্দাসহ আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সাংবাদিক সমাজকেই আতঙ্কিত করে।
ঘটনার নিন্দা জানিয়ে জেলা সাংবাদিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, এই হামলা ন্যক্কারজনক এবং নিন্দনীয়।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫